শিরোনাম
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন ও এনেক্সের কৌশলগত চুক্তি স্বাক্ষর
দীপ্ত নিউজ
ক্রিকেট

‘রশিদ জুজু’ কাটাতে শেষ ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘রশিদ জুজু’ কাটাতে শেষ ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ

আফগানদের বিপক্ষে দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। এবার হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে মেহেদী মিরাজের দল। সম্মান রক্ষার এ লড়াইয়ে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হেরেছে বাংলাদেশ। বিশেষ করে আফগান লেগ স্পিনার রশিদ খানের ঘূর্ণি সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশি ব্যাটাররা। দুই ম্যাচেই বাংলাদেশের ৮টি উইকেট একাই নিয়েছেন রশিদ। এমন পরিস্থিতিতে আজকের ম্যাচে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।

শেষ ওয়ানডেতে ওপেনিংয়ে টানা ব্যর্থতার কারণে তানজিদ হাসান তামিমের পরিবর্তে মোহাম্মদ নাঈম শেখকে সুযোগ দেয়া হতে পারে। এছাড়া মিডল অর্ডারে জাকের আলীর জায়গায় দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারীকে। পেস বোলিং বিভাগেও আসতে পারে পরিবর্তন; তানজিম হাসান সাকিবের জায়গায় অভিষেক হতে পারে তরুণ পেসার নাহিদ রানার।

দলের মূল দুশ্চিন্তা ব্যাটিং নিয়েই। আবুধাবির মন্থর উইকেটে বাউন্ডারি হাঁকানো কঠিন, সেখানে রশিদ খানের বিপক্ষে খেই হারিয়ে ফেলছেন ব্যাটাররা। দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ জানিয়েছেন, রশিদ খানের নামের ভয়ে না খেলে, তার বলের গুণাগুণ বিচার করে খেলার পরামর্শ দেয়া হয়েছে ব্যাটারদের।

সিরিজ হার নিশ্চিত হলেও এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের কাছে ওয়ানডেতে আগে কখনও হোয়াইটওয়াশ না হওয়ার রেকর্ড অক্ষুণ্ণ রাখার পাশাপাশি মূল্যবান র‍্যাঙ্কিং পয়েন্ট অর্জনের লক্ষ্যেই আজ মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।