শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রমনা পার্কের লেক থেকে মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রমনা পার্কের লেক থেকে মরদেহ উদ্ধার

রাজধানী রমনা পার্কের লেক থেকে ওয়াসিমুল হক (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে লেকের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে রমনা থানা পুলিশ। সন্ধ্যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানা উপ–পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই জানান, লেকের পাড়ে হাঁটু পানিতে নেমে ওয়াসিমুল জুতা খুলে রেখে হাত–মুখ ধুচ্ছিলেন। কিছুক্ষণ পর জুতাগুলো উপরে থাকলেও তাকে আর দেখা যাচ্ছিল না। পরে লেকের পানিতে মরদেহ ভেসে ওঠার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ পানি থেকে মরদেহটি উদ্ধার করে।

এসআই মিজানুর আরও জানান, সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তার পরিচয় শনাক্ত করেন। ওয়াসিমুল হক সাবেক এক সচিবের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ও মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

এসআই বলেন, ওয়াসিমুল মায়ের সঙ্গে নিউ ইস্কাটন গার্ডেনে থাকতেন। স্ত্রী, সন্তান কেউ নেই তার। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

এসএ