শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রমজান শুরুর আগেই বাজারে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রমজান শুরুর আগেই বাজারে আগুন

রোজার আগের দিন যেন কাঁচা বাজারগুলোতে আগুন জ্বলে। চট্টগ্রামে গেল কয়েকমাস ধরে অস্বাভাবিকভাবে দফায় দফায় বেড়েছে মাছ, মাংস, ডিম, মুরগিসহ নিত্য পণ্যের দাম।

শুক্রবার (২৩মার্চ) থেকেই শুরু হবে পবিত্র মাহে রমজান। রমজান আসতে না আসতেই সব ধরনের সবজির দামও বেড়েছে কেজি প্রতি ১০ থকে ১৫ টাকা।

চাল,তেল ও পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও অস্থির চিনির বাজার। বাজারের অস্থিরতাকে সঙ্গে নিয়ে চলাটা যেন এখন আতঙ্ক বাড়াচ্ছে সাধারণ মানুষের।

ক্রেতারা বলেন, গেল সপ্তাহের তুলনায় ডিমের দাম ডজন প্রতি ৫ থেকে ১০ টাকা কমলেও বেশি দরে বিক্রি হচ্ছে মুরগী সবজি ও সামুদ্রিক মাছ।

গেল সপ্তাহর তুলনায় সব ধরনের সবজির দামও বেড়েছে ৫ থেকে ১০ টাকা। বেগুন গত সপ্তাহের তুলনায় ৪০ টাকা থেকে বেড়েছে হয়েছে ৮০ টাকা কেজি, শষা, লেবু খেজুর, কলা সবকিছুই এখন আকাশচুম্বী। এর নানা অজুহাত দিলেন বিক্রেতারা।

সাধারণ ক্রেতারা আরও জানালেন, বাজারের অস্থিরতাকে সঙ্গে নিয়ে চলাটা যেন এখন আতঙ্ক বাড়াচ্ছে সাধারন মানুষের মধ্যে।

এদিকে বাজার দর স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং আরো বেশি জোরদার করার কথা দরকার বলে মন্তব্য সাধারণ মানুষের।

 

যূথী/দীপ্ত সংবাদ