শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

রবীন্দ্র সরোবরে ‘অনন্ত ভালোবাসা’র বিশেষ প্রদর্শনী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রবীন্দ্র সরোবরে ‘অনন্ত ভালোবাসা’র বিশেষ প্রদর্শনী
রবীন্দ্র সরোবরে ‘অনন্ত ভালোবাসা’ নিয়ে বিশেষ আয়োজন। ছবি: দীপ্ত নিউজ।

দীপ্ত টিভিতে বাংলায় প্রচারিত বিশ্বনন্দিত তুর্কি সিরিজ ‘অনন্ত ভালোবাসা’ নিয়ে দর্শকদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনীর। রবিবার (১৬ আগস্ট) রাজধানীর রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত এ আয়োজনে সিরিজটির প্রথম ও দ্বিতীয় পর্ব প্রদর্শন করা হয়।

বিশেষ এই আয়োজনে সিরিজ প্রদর্শনের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শকদের অংশগ্রহণে আয়োজন করা হয় ‘অনন্ত ভালোবাসা’ সিরিজভিত্তিক কুইজ প্রতিযোগিতাও। এতে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ–উদ্দীপনা।

রোমান্টিক ধারাবাহিক ‘অনন্ত ভালোবাসা’র মূল গল্প গড়ে উঠেছে শ্রেণিগত বৈষম্যের মধ্যে জন্ম নেওয়া এক গভীর ও করুণ প্রেমকে ঘিরে। গল্পের কেন্দ্রীয় চরিত্র কেমাল সৈদেরে—মধ্যবিত্ত পরিবারের মেধাবী এক যুবক। অন্যদিকে নিহান সেযিন ধনী পরিবারের তরুণী। ভিন্ন সামাজিক অবস্থান সত্ত্বেও তাদের মধ্যে গড়ে ওঠে গভীর প্রেম।

তবে পারিবারিক ও সামাজিক বাধার পাশাপাশি ক্ষমতাধর ব্যবসায়ী এমির কোযওলুর নানা ষড়যন্ত্রে তাদের সম্পর্কে আসে বিচ্ছেদ। নিহানের প্রতি এমিরের একতরফা আসক্তি, পারিবারিক সংকট এবং ভাইয়ের জীবন বাঁচানোর প্রয়োজনীয়তায় নিহানকে এমিরকে বিয়ে করতে হয়। হৃদয়ভাঙা কেমাল শহর ছেড়ে চলে যায়। কয়েক বছর পর সফল প্রকৌশলী হিসেবে ফিরে এসে সে মুখোমুখি হয় পুরোনো সম্পর্ক, গোপন সত্য ও প্রতিশোধের নতুন অধ্যায়ের।

কেমাল, নিহান ও এমিরকে ঘিরে গল্পে একে একে যুক্ত হয় ক্ষমতার দ্বন্দ্ব, পারিবারিক সংকট, ষড়যন্ত্র, আত্মত্যাগ এবং নানা লুকানো সত্য। ফলে প্রতিটি পর্বেই তৈরি হয় নতুন উত্তেজনা।

‘অনন্ত ভালোবাসা’ সিরিজে কেমাল সৈদেরের কণ্ঠ দিয়েছেন শফিকুল ইসলাম, নিহান সেযিনের কণ্ঠে রুবাইয়া মতিন গীতি এবং এমির কোযওলুর কণ্ঠে রয়েছেন মোর্শেদ সিদ্দিকী মরু। এছাড়া যেইনেপ সৈদেরে চরিত্রে নাদিয়া ইকবাল, আসু আলাজাহান চরিত্রে জয়শ্রী মজুমদার লতা, ওযান সেযিন চরিত্রে খায়রুল আলম হিমু, লেইলা চরিত্রে মেরিনা আক্তারসহ আরও অনেকে কণ্ঠ দিয়েছেন।

কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে আছেন জয়শ্রী মজুমদার লতা। মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছে দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল।

ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা আক্তার মিতু এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।

দীপ্ত টিভিতে ‘অনন্ত ভালোবাসা’ প্রচারিত হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে। পরদিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে রয়েছে পুনঃপ্রচার। পাশাপাশি দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মেও দর্শকরা উপভোগ করতে পারছেন জনপ্রিয় এই তুর্কি সিরিজটি।