শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বিনোদন

রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে যা বললেন তৃপ্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে যা বললেন তৃপ্তি
‘অ্যানিমেল’-ছবির দৃশ্যে তৃপ্তি রণবীর

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা নির্মাণ করেছেন ‘অ্যানিমেল’ সিনেমা। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর–রাশমিকা মান্দানা। গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এটি।

‘অ্যানিমেল’–এ তৃপ্তিকে জোয়া রিয়াজ নামের এক তরুণীর চরিত্রে দেখা গেছে। সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত এই ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্যর নানান স্থিরচিত্র এবং ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এবার সেই দৃশ্য নিয়ে মুখ খুলেছেন তৃপ্তি। এই অভিনেত্রী জানিয়েছেন, বিশেষ এই দৃশ্যের পর্দার পেছনের কথা।

রণবীর আর তৃপ্তির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আলোচনা চলছে। এই দৃশ্যে তৃপ্তিকে অর্ধনগ্ন অবস্থায় দেখা গেছে। অনেকে দৃশ্যটি নিয়ে তৃপ্তিকে রীতিমতো কটাক্ষও করছেন। তবে কেউ কেউ রণবীর আর তৃপ্তির উষ্ণ রসায়ন দারুণ পছন্দ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা নানান সমালোচনা নিয়ে মুখ খুলেছেন তৃপ্তি।

বিষয়টি নিয়ে ইন্ডিয়া টুডে–কে সাক্ষাৎকার দিয়েছেন তৃপ্তি দিমরি। এ অভিনেত্রী বলেন, ‘‘সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার সময়ই সন্দীপ আমাকে বলেছিল, ‘এরকম একটা দৃশ্য রয়েছে। আর দৃশ্যটি নান্দনিকভাবে উপস্থাপন করতে চাই। তবে বিষয়টি আমি আপনার উপরে ছেড়ে দিচ্ছি। আপনি যেভাবে কমফোর্ট অনুভব করেন আমাকে জানাবেন।’ আমি যখন রেফারেন্সগুলো দেখছিলাম, তখন মনে হলো এ দুটো চরিত্রের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ দৃশ্য। আর এ ভাবনাগুলো আমাকে কমফোর্ট করেছে।’’

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে তৃপ্তি বলেন, ‘তারা আমাকে নিশ্চিত করেছিল, দৃশ্যটির শুটিংয়ে পরিচালক, ডিওপি এবং অভিনেতাসহ ৫ জনের বেশি মানুষ থাকবে না। সেটে আর কাউকে থাকার অনুমতি দেওয়া হয়নি। কোনো মনিটর ছিল না। সন্দীপ এও বলেছিল, শুটিং চলাকালে যদি কোনো মুহূর্তে অস্বস্তি বোধ করেন, তবে সঙ্গে সঙ্গে জানাবেন। কারণ আমরা আপনার গতিতে চলব।’’

‘সন্দীপ বলেছিল, সেটে আপনাকে সম্পূর্ণ সৎ থাকতে হবে। এসময় আপনাকে পাশে রেখে ওই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করতে হবে।’ বলেন তৃপ্তি।

অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যধারণের সময়ে খুব সহযোগিতা করেছেন রণবীর কাপুর। এ বিষয়ে তৃপ্তি বলেন, ‘‘পাঁচ মিনিট পর পর রণবীর প্রশ্ন করেছেন, ‘তুমি কি ঠিক আছো? তুমি কি অস্বস্তি বোধ করছো?’ আমি মনে করি, এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ; এসব ব্যাপারে মানুষ খুব সংবেদনশীল।’’

তবে এনিয়ে রীতিমতো নেট দুনিয়ায় তুমুল আলোচনা চলছে। নেটিজেনরা বলছে সাহসীকতার কাজ আবার কেউ কেউ এর চরম সমালোচনায় মেতেছেন। তবে সব সমালোচনা ছাপিয়ে এখনও পর্যন্ত সিনেমাটি যেভাবে এগোচ্ছে তাতে ব্যাবসা সফল হয়ে বক্স অফিসে রেকর্ডও করতে পারে বলে ধারনা করা হচ্ছে।

আরও পড়ুন: শাকিবের ফোনালাপের পর, বুবলীর ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট

মাত্র ৬ দিনে ৫০০ কোটির ক্লাবের পথে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমা। আয়ের দিক থেকে ‘জওয়ান’–এর পর এ বছরের সবচেয়ে বেশি মুনাফা করা সিনেমা এটি। রণবীর ছাড়াও এখানে রয়েছেন রাশমিকা মান্দানা। তবে সিনেমায় রাশমিকাকে ছাড়িয়ে গেছেন ছোট্ট এক চরিত্রে অভিনয় করা তৃপ্তি দিমরি। অল্প কিছু দৃশ্যে হাজির হয়েও যেন মাতিয়ে দিয়েছেন তিনি। এখানে তাকে দেখা গেছে জোয়া চরিত্রে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।