সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যে ৫ কারণে জাপানকে হারানো কঠিন হবে ব্রাজিলের!

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বকাপ নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (২৯ জুন) রাতে জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। পরিসংখ্যান,

র‍্যাঙ্কিং থেকে শুরু করে সবদিকেই জাপানের চেয়ে এগিয়ে ব্রাজিল। তবে এশিয়ান পরাশক্তি জাপানও দারুণ লড়াইয়ের আভাস দিচ্ছে। সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান জানাচ্ছে, দুর্দান্ত সময় কাটাচ্ছে দলটি।

সর্বশেষ দেখায় ব্রাজিলকে হারিয়েছিল জাপান। সামুরাই ব্লুদের আত্মবিশ্বাসের পালে হাওয়া যোগাচ্ছে ওই সুখস্মৃতি। বেশ কয়েকটি কারণে জাপান ব্রাজিলের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। সেগুলো হলো

. হাজিমে মোরিয়াসুর ‘জায়ান্ট কিলিং’ ট্যাকটিক্স ও কাউন্টার অ্যাটাক
বর্তমানে জাপান যে পরিকল্পনা নিয়ে বেশিরভাগ ম্যাচ খেলে তার মাস্টারমাইন্ড কোচ হাজিমে মোরিয়াসু। এই পরিকল্পনা অনুযায়ী, কম পজেশন রেখে দ্রুততম সময়ে প্রতিপক্ষের বক্সে বল পৌঁছে দেওয়ার

চেষ্টা করেন জাপানিজ ফুটবলাররা। পরিসংখ্যান বলছে, এই পরিকল্পনায় বেশ সফল জাপান। সর্বশেষ বিশ্বকাপে জার্মানি এবং স্পেনকে হারানোর ম্যাচ দুটিতে জাপানের বল পজেশন ছিল যথাক্রমে মাত্র ২৬% এবং ১৮%। বল পায়ে না রেখেও নিখুঁত ডিফেন্সিভ ব্লক এবং উইংস্পিড দিয়ে কীভাবে ম্যাচের ভাগ্য গড়ে দিতে হয়, তা মোরিয়াসু একাধিকবার প্রমাণ করেছেন।

. ইউরোপীয় ক্লাব ফুটবলের অভিজ্ঞতা

একসময় জাপানি স্কোয়াডের বেশির ভাগ খেলোয়াড় ঘরোয়া জেলিগে খেলতেন। তবে বর্তমান দলটির চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখনকার জাপানি স্কোয়াডের প্রায় ৮০ শতাংশ খেলোয়াড়ই ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলছেন। শুধু খেলছেনই না, রীতিমতো আলোও কাড়ছেন তারা। রিয়াল সোসিয়েদাদের হয়ে লা লিগা কাঁপাচ্ছেন তাকেফুসা কুবো, মোনাকোর হয়ে লিগ ওয়ানে দুর্দান্ত ফর্মে আছেন তাকুমি মিনামিনো, স্টুটগার্টের উইঙ্গার হিসেবে খেলেন রিতসু দোয়ান। ইউরোপের সেরা টুর্নামেন্টগুলোতে খেলার কারণে ভিনিসিয়ুস জুনিয়রদের শক্তির জায়গা ও দুর্বলতাগুলো নিয়েও জানা আছে তাদের।

. এনদোতানাগাকার প্রেসিং
জাপানের মাঝমাঠের প্রধান দুই স্তম্ভলিভারপুলের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার ওয়াতারু এনদো এবং ডুসেলডর্ফের আও তানাকা। ফিফার ট্র্যাকিং ডাটা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে এই দুই মিডফিল্ডার প্রতি ৯০ মিনিটে গড়ে প্রায় ১১.৮ কিলোমিটার পথ দৌড়ান। ম্যাচের প্রথম মিনিট থেকে শেষ বাঁশি বাজা পর্যন্ত তাদের এই হাইইনটেনসিটি প্রেসিং ব্রাজিলের মাঝমাঠের খেলোয়াড়দের খুব একটা সময় দেবে না। মাঝমাঠের এই নিরবচ্ছিন্ন চাপ ব্রাজিলের বিল্ডআপ প্লেকে শুরুতেই ভুলের মুখে ঠেলে দিতে পারে।

. সেটপিস ও এরিয়াল বলে জাপানের নিখুঁত রেকর্ড

আধুনিক ফুটবলে অনেক ম্যাচের ভাগ্য গড়ে দেয় সেটপিস। পরিসংখ্যান বলছে, জাপান তাদের শেষ ১০টি আন্তর্জাতিক গোলের ৩১% পেয়েছে কর্নার, ফ্রিকিক কিংবা ডেডবল পরিস্থিতি থেকে। বিশেষ করে জুনিয়া ইতো এবং তাকেফুসা কুবোর বাঁকানো ক্রস এবং বক্সে কো ইতাকুরা বা হিরোকি ইতোদের মতো দীর্ঘদেহী ডিফেন্ডারদের এরিয়াল হেড নেওয়ার ক্ষমতা দুর্দান্ত। অন্যদিকে, ব্রাজিলের রক্ষণভাগের সাম্প্রতিক সময়ের অন্যতম প্রধান দুর্বলতা হলো সেটপিস এবং ক্রস থেকে গোল হজম করা। রোজ বোলের বড় মাঠে এই সেটপিস আজ মোরিয়াসুর দলের জন্য বড় অস্ত্র হতে পারে।

. তারকানির্ভরতার বাইরে গিয়ে ‘কালেক্টিভ ফুটবল’

জাপানের মূল শক্তি হলো তাদের ‘দলগত শক্তি’। গত এক বছরে জাপানের গোল স্কোরের খাতা বিশ্লেষণ করলে দেখা যায়, তাদের কোনো নির্দিষ্ট ১ বা ২ জন স্ট্রাইকারের ওপর নির্ভর করতে হয় না। ডিফেন্ডার থেকে শুরু করে বদলি হিসেবে নামা উইঙ্গার—সবাই গোল করছেন। স্কোয়াডে কোনো একক মেগাস্টার না থাকায় ব্রাজিলের জন্য জাপানের কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে ম্যানমার্ক করার কৌশল খাটবে না।

ক্যালিফোর্নিয়ার ঐতিহ্যবাহী রোজ বোল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত এগারোটায় শুরু হবে জাপানব্রাজিল ম্যাচটি। সূত্র: সময় নিউজ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More