শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

যে পথে খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যে পথে খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে যাবে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ২ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বেগম জিয়ার মরদেহ ওইদিন এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবন এলাকায় নেয়া হবে। তার এই যাত্রার রোডম্যাপ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ডিএমপির উপ–পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই রোডম্যাপ তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেগম জিয়ার জানাজার নামাজ বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হবে। তার মরদেহ বহনকারী কনভয়ের যাতায়তের সময় সংশ্লিষ্ট সড়ক যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

যাত্রা শুরু: এভারকেয়ার হাসপাতাল

বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গাড়িবহর যাত্রা শুরু করবে।

৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ও কুড়িল ফ্লাইওভার

গাড়িবহরটি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করবে।

গুলশান–২ ও মহাখালী ফ্লাইওভার

এরপর বনানী, কামাল আতাতুর্ক এভিনিউ, এয়ারপোর্ট রোড ও মহাখালী ফ্লাইওভার হয়ে এগিয়ে যাবে।

বিজয় সরণি ও ইউ–টার্ন

জাহাঙ্গীর গেট ও বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে একটি ইউ–টার্ন নেবে।

গন্তব্য: জাতীয় সংসদ ভবন

বামে মোড় নিয়ে সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করবে।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।

আগামীকাল বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা হবে। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।