শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

যে জজ বিচার বিক্রি করবে তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা: প্রধান বিচারপতি

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
যে জজ বিচার বিক্রি করবে তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

যে জজ বিচার বিক্রি করবে তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার (১২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহে আইনজীবিদের সাথে মতবিমিয় কালে তিনি একথা বলেন।

দুর্নীতিকে ক্যান্সারের সাথে তুলনা করে বিচারপতি বলেন, বিচার বিভাগের কেউ দুর্নীতি করলে তাকে রাখা হবে না। বিচার বিক্রি করার বিচারকের তিনি ডাকাতের চেয়েও খারাপ বলে মন্তব্য করেন।

মতবিনিময় সভায় জেলা জজ নাজিমুদৌলা, জেলা আইনজীবি সমিতির সভাপতি রবিউল ইসলাম, সরকারি কৌশুলী বিকাশ কুমার ঘোষ, পিপি এ্যাড. ইসমাইল হোসেনসহ অন্যান্য বক্তব্য রাখেন।

এর আগে, জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন ও গাছের চারা রোপন করেন প্রধান বিচারপতি।

 

অনু/দীপ্ত সংবাদ