শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাণিজ্য

যেমন কাটছে ঈদ শপিংয়ের বাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যেমন কাটছে ঈদ শপিংয়ের বাজার
ছবি: সংগৃহীত

রমজান শুরু থেকেই শপিংমলগুলোতে শুরু হয়েছে ঈদের আমেজ। চলছে ঈদের কেনাকাটা। তবে বিক্রেতারা বলছেন, এখনও তেমন জমে ওঠেনি ঈদের বাজার।

ঈদ উপলক্ষে অনেকে এরই মধ্যে শুরু করেছেন কেনাকাটা। পছন্দের রং, ডিজাইন ও উপাদানের পোশাক নিতে পরখ করে দেখে নিচ্ছেন ক্রেতারা। তবে মার্কেটগুলোতে পুরুষের চেয়ে নারী ক্রেতার উপস্থিতি বেশি দেখা গেছে।

এছাড়া করোনা মহামারির সময় ঈদবাজারে কিছুটা ভাটা পড়লেও করোনা পরবর্তী সময়ে তা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এবার ঈদুল ফিতর সামনে রেখে রমজানের শুরুতেই শপিংমলগুলোতে হরেকরকম পোশাকের পসরা বসেছে। বাড়ছে ক্রেতাদের আনাগোনা। পছন্দের পোশাক বাছাই করতে নেই কোনো কমতি।

এদিকে এ বছর পরিবহনসহ সব খাতে খরচ বেড়ে যাওয়ায় দাম কিছুটা বাড়তি বলে জানান ব্যবসায়ীরা।

তারা জানান, দেশে সব জিনিসের দাম বেড়েছে। ফলে বেড়েছে পোশাকের দাম। পাশাপাশি এলসি সমস্যার কারণে ক্রেতাদের চাহিদামতো পণ্যের জোগান দেয়া সম্ভব হচ্ছে না। তবে দিন যত গড়াবে কেনাকাটা আরও জমে উঠবে বলে আশা সবার। আর পছন্দের পোশাক নিয়ে হাসিমুখে ঘরে ফিরবেন ক্রেতারা–এমনটাই প্রত্যাশা সবার।

যূথী/দীপ্ত সংবাদ