শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
খেলা

যেভাবে দেখা যাবে বাংলাদেশ-ভারতের ম্যাচটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যেভাবে দেখা যাবে বাংলাদেশ-ভারতের ম্যাচটি

দীর্ঘ চার বছর পর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ–ভারত।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় শিলংয়ে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দল। বাংলাদেশ–ভারতের এই ম্যাচ নিয়ে কৌতূহল দেশের সীমানা ছাড়িয়ে পুরো দক্ষিণ এশিয়াতেই। কারণ এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হবে লেস্টার সিটির হয়ে এফ এ কাপজয়ী হামজা চৌধুরীর।

এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ আছে ‘সি‘ গ্রুপে। ওই গ্রুপে বাংলাদেশ ও ভারতের সঙ্গে আছে হংকং ও সিঙ্গাপুর। বাছাই পর্বের এই রাউন্ডের খেলাগুলো হবে ডাবল লিগ পদ্ধতিতে। হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে এই রাউন্ড শেষে শীর্ষ দল সুযোগ পাবে ২০২৭ এএফসি এশিয়ান কাপে। সৌদি আরবে ২৪ দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

​এদিকে হামজা চৌধুরীর অভিষেক ম্যাচটি নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। ম্যাচটি টেলিভিশনে সরাসরি দেখার সুযোগ করে দিচ্ছে টি–স্পোর্টস। চাইলে টি–স্পোর্টসের আপেও দেখা যাবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।