শিরোনাম
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট
দীপ্ত নিউজ
জীবনযাপন

যেভাবে তরমুজের পুডিং তৈরি করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যেভাবে তরমুজের পুডিং তৈরি করবেন
তরমুজের পুডিং

প্রচন্ড গরম, সামনে রোজা। গরমে প্রশান্তি পেতে ইফতারে বানিয়ে ফেলতে পারেন মজাদার তরমুজের পুডিং। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও অনন্য। জেনে নিন আগার আগার ছাড়াই কীভাবে এই পুডিং বানিয়ে ফেলবেন।

তরমুজ টুকরা করে বিচি ছাড়িয়ে নিন। ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে দিয়ে জুস বানিয়ে নিন। ৪ কাপ তরমুজের রস মাঝারি আঁচে চুলায় বসিয়ে দিন। অনবরত নাড়তে হবে। বলক চলে আসলে স্বাদ মতো চিনি দিয়ে নাড়তে থাকুন। ফুটে উঠলে আধা কাপ কর্ন ফ্লাওয়ার পানি দিয়ে মিশিয়ে অল্প অল্প করে দিয়ে দিন। এ সময় চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে। না হলে দলা বেঁধে যাবে। অনবরত নাড়তে হবে আরও কিছুক্ষণ। মিশ্রণটি ঘন ও আঠালো হয়ে গেলে নামিয়ে নিন। একটি বেকিং মোল্ডে বাটার ব্রাশ করে তরমুজের মিশ্রণ ঢেলে দিন। ঠান্ডা হওয়ার পর নরমাল ফ্রিজে রেখে দিন। সারারাত রেখে পরদিন বের করে স্লাইস করে পরিবেশন করুন তরমুজের পুডিং।

যূথী/ দীপ্ত সংবাদ