শিরোনাম
‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংদের স্পিকারের সাক্ষাৎ নামফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ বিভাগীয় কমিশনার, উদ্বোধন না করে ভেঙে ফেলার নির্দেশ দেশে প্রজনন হার সবচেয়ে বেশি ভোলায়, সবচেয়ে কম বাগেরহাটে: জরিপ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

‘যেকোনাে দূর্যোগে প্রধানমন্ত্রীকে পাশে পেয়েছে দূর্গত মানুষ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘যেকোনাে দূর্যোগে প্রধানমন্ত্রীকে পাশে পেয়েছে দূর্গত মানুষ’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম বলেছেন, যে কোন দূর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্গত মানুষের পাশে থেকেছেন এবং থাকবেন। উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ সংস্কারে যা যা করা দরকার সবই তিনি করছেন।

শনিবার (১ জুন) বিকাল ৫টায় ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগরে ত্রান সামগ্রী বিতরনকালে এসব কথা বলেন।

শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগরে বনশ্রী বিদ্যানিকেতনে ৬০০ জনকে ত্রান সামগ্রী বিতরন করা হয়।

এসময় তার সাথে কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য আতাউল হক দোলন, সাতক্ষীরা–১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভিন সেঁজুতি সহ জেলা আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আল/ দীপ্ত সংবাদ