শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
রাজনীতি

যুবদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
যুবদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় ঘটে যাওয়া গুম, খুন, হত্যার প্রতিবাদে আগামীকাল বুধবার একদিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে যুবদল।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে যুবদলের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম–খুন –জখম, ২৮ অক্টোবর লগি–বৈঠার তাণ্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র–জনতার গণঅভ্যুত্থান শিশু– ছাত্র–যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা ‘খুনি হাসিনা’ ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে যুবদল সব জেলা, মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম ইতোমধ্যে কর্মসূচি সফলভাবে পালন করার নির্দেশনা দিয়েছেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ