শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের এইট বল পুল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের এইট বল পুল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত
ঢাবির ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব

ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন ‘ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড’ এর উদ্যোগে বাংলামটরস্থ ক্লাব হাউজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘এইট বল পুল টুর্নামেন্ট – ২০২৩’।

উৎসবমুখর পরিবেশে ম্যানেজমেন্ট বিভাগের ক্লাব সদস্যদের অংশগ্রহণে ১৬ মে ২০২৩ হতে ১০ জুন ২০২৩ পর্যন্ত মাসব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে এক নান্দনিক মিলনমেলায় পরিনত হয় ক্লাব হাউজ প্রাঙ্গণ।

ডাবলস্ ক্যাটাগরিতে ৮টি দলের অংশগ্রহণে ও সিঙ্গেলস্ ক্যাটাগরিতে ১৬জন একক খেলোয়াড়ের অংশগ্রহণে প্রতিযোগিতাটি মাসব্যাপী আয়োজিত হয়। প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট ও পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব খন্দকার আতাউর রহমান, ক্লাবের সাধারণ সম্পাদক ও এসকেআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম, ক্লাবের স্পোর্টস কমিটির স্পোর্টস সম্পাদক মোহাম্মদ নাজিব ইসমাইল প্রমূখ।

প্রতিযোগিতায় ডাবলস্ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় শেখ তানভীর আহমেদ-মোমিন হোসেন জুটি, রানার্সআপ হয় মোঃ শাওন শহীদ-জগদীশ পুরোকায়স্থ জুটি।
সিঙ্গেলস্ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় মোঃ শাওন শহীদ ও রানার্সআপ হয় মোঃ সাদ্দাম হোসেন।

সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতার আয়োজক ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ক্লাবের পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।