দীপ্ত নিউজ
খেলা

ম্যানইউকে হারিয়েছে নিউক্যাসল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ম্যানইউকে হারিয়েছে নিউক্যাসল
গর্ডনের একমাত্র গোলেই ম্যানচেস্টারের হার

 

 

ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে আর্সেনাল জয় পেলেও, হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

অ্যান্থনি গর্ডনের একমাত্র গোলে শনিবার (২ ডিসেম্বর) সেইন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১–০ গোলে হেরেছে এরিক টেন হ্যাগের দল।

নিজেদের মাঠে, গোলশূণ্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন গর্ডন।

আর এই জয়ে, টেবিলের সেরা চারে থাকার লড়াইয়ে ইউনাইটেডকে আরও পিছিয়ে দিয়ে, পঞ্চম স্থান ধরে রাখলো নিউক্যাসল।

আরেক ম্যাচে, উলভারহ্যাম্পটনকে ২–১ গোলে হারিয়ে লিগ টেবিলে চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেলো আর্সেনাল।

দলের হয়ে গোল দুটি করেছেন বুকায়ো সাকা ও ওডিগার্ড।

 

এসএ/দীপ্ত নিউজ