শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

মোটরসাইকেল ছিনতাই করে বোনের জামাইকে উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মোটরসাইকেল ছিনতাই করে বোনের জামাইকে উপহার
চক্রের তিন জনকে গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে একটি মোটরসাইকেল ছিনতাই করে নিজ বোনের জামাইকে উপহার দিয়েছিল চোর। পরে সেই ছিনতাই করা মোটরসাইকেল উদ্ধার সহ চক্রের তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

গ্রেপ্তারকৃতরা হলেন– বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট বোবড়া গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে মো. সাইফুল ইসলাম (২২), রায়মহল নেন্দপাড়া গ্রামের মো. কিসমত আলীর ছেলে মো. সোহেল রানা (২৪) ও সদর উপজেলার ভাওলাহাট (তেতুলিয়া) গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. আব্দুর রহিম (৩২)।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

পুলিশ সূত্রে জানা যায়, ৯ জানুয়ারি বালিয়াডাঙ্গী পথেই মো. জসীম উদ্দিন নামক এক ব্যবসায়ী রাত সাড়ে ৯ টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার সময় চোর চক্রের ৩–৪ জন ব্যক্তি তাকে আটক করে তার হাত–পা বেঁধে ভুট্টা ক্ষেতে ফেলে দিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল ও তার দোকানের চাবি নিয়ে দোকানের তালা খুলে দোকানের প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে মোটরসাইকেলসহ পালিয়ে যায়। পরে সেই মোটরসাইকেল বোনের জামাইকে উপহার দেয় সাইফুল নামের ছিনতাইকারী।

এবিষয়ে জসীম উদ্দিন বালিয়াডাঙ্গী থানায় অভিযোগ করলে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল মোড়লহাট এলাকা থেকে ঘটনার সাথে জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে পীরগঞ্জ ভোমরাদহ গাজিপাড়ায় চোরের বোনের জামাই মো. আমির হোসেন ওরফে ভুট্টু এর বসতবাড়ি হতে চোরাই মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।

 

 

হিমেল / আল / দীপ্ত সংবাদ