শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

মোজাহারপাড়ায় মোবাইল কোর্টের অভিযান, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মোজাহারপাড়ায় মোবাইল কোর্টের অভিযান, আটক ১
আটককৃত মোঃ ইসমাইল হোসেন।

কক্সবাজারের মোজাহারপাড়া এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাশেদুল হক রাশেদ এর পক্ষে টাকা বিতরণের সময় মোঃ ইসমাইল হোসেন নামে বিদ্রোহী প্রার্থীর এক কর্মীকে হাতে নাতে আটক করা হয়।

শনিবার (১০ জুন) মোজাহারপাড়ায় এ ঘটনা ঘটে।

মোঃ ইসমাইল হোসেন কক্সবাজারের মোজাহারপাড়ার বাসিন্দা। তিনি নিজেকে নারিকেল গাছের কর্মী বলে দাবি করেন।

ইসমাইল বলেন, তৈয়ব নামের এক ব্যক্তি তাকে টাকা দিয়েছিল কর্মীদের বিতরণ করার জন্য। তিনি দুই–তিন ধরে টাকা বিতরণ করছেন।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং ঘটনার সত্যতা পেয়ে জনসম্মুখে নির্বাচনী আসন বিধি লঙ্ঘনের দায়ে, নির্বাচনী ১৭(গ) ধারায় ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তার নিকট থাকা ২২৬০ টাকা ও টাকা বিতরণের লিস্ট জব্দ করেন।

 

আফ/দীপ্ত নিউজ