শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

মেহেরপুরে ৬৮ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে ৬৮ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মেহেরপুর জেলায় এবার ৬৮ হাজার ৬৫৭ জন শিশুকে খাওয়ানো হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল। শিশুদের দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে মৃত্যু ঝুঁকি কমানোর লক্ষ্যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলে আসছে। এর অংশ হিসেবে আগামি ১৮ জুন সারা দেশের ন্যায় মেহেরপুর জেলার শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন সফল করতে সোমবার (১২ জুন) দুপুরে মেহেরপুর সিভিল সার্জন সম্মেলন কক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সিভিল সার্জন ডা: জাওয়াহেরুল আনাম সিদ্দিকী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে মেহেরপুর জেলার কর্মসুচী তুলে ধরেন। তিনি বলেন, জেলার মোট ৪৬০ টি কেন্দ্রের মাধ্যমে ৯৪৮ জন স্বাস্থ্যকর্মী ভিটামিন এ ক্যাম্পসুল খাওয়ানোর কাজ করবেন।

৬–১১ মাস বয়সী ৮ হাজার ২৪৭ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাম্পসুল এবং ১২–৫৯ মাস বয়সী ৬০ হাজার ৪১০ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর সুস্থ্য জীবন গড়তে ১৮ জন স্ব স্ব কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান সিভিল সার্জন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

আল/ দীপ্ত সংবাদ