মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ৪টি ককটেলসহ বিএনপির দুই কর্মী আটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মেহেরপুর শহর থেকে জেলা বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি ককটেল উদ্ধার করা হয়। শুক্রবার (২৬ মে) ভোররাতে সদর থানা পুলিশের অভিযানে তারেক হোসেন ও নাহিদ মাহমুদ সানি নামের বিএনপির দুই কর্মীকে আটক করা হয়।

আটকরা হলেন: শহরের শেখপাড়ার মোতালেব হোসেনের ছেলে তারেক হোসেন ও বড় বাজার এলাকার নাহিদ মাহামুদ সানি।

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

জাকির হোসেন/এমি/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More