শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ১৫ বছর পর রাজপথে জামায়াতের গণমিছিল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দীর্ঘ ১৫ বছর পর মেহেরপুর শহরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে। জেলা জামায়াত ইসলামির বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ আগষ্ট) আওয়ামী লীগ সরকারের ১৫ বছর শাসন আমলে রাজনৈতিক হত্যাকান্ডের সকল হত্যার বিচারের দাবী ও আওয়ামী লীগ কে নিষিদ্ধের দাবীতে সচেতন মেহেরপুর বাসী এই মিছিলের আয়োজনে করে।

জেলা জামায়াত ইসলামি মেহেরপুর জেলা শাখা এই মিছিল বের করেন। রবিবার বিকেলে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা জামায়াত ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর তাজ উদ্দিন আহমেদের নেতৃত্ব একটি বিশাল গন মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহীদ সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়।

এসময় মিছিল থেকে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন সহ স্থানীয় নেতারা। মিছিলে জেলা জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন অঙ্গ সংগঠনসহ কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেয়।

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More