শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে শুটারগানসহ আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে শুটারগানসহ আটক ৩
জব্দ করা শুটারগান

মেহেরপুরের গাংনী উপজেলায় ওয়ান শুটারগানসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব–১২)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ছাতিয়ান গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন– ছাতিয়ান গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে তরিকুল ইসলাম (৩০), আলী হোসেনের ছেলে জেনারুল ইসলাম (২৫) এবং মৃত হেলাল উদ্দিনের ছেলে সামিউল আজাদ বাবু (৩৮)।

র‌্যাব–১২ মেহেরপুর সিপিসি–৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার একরামুল হক জানান, ছাতিয়ান গ্রামের রতন আলীকে ফাঁসানোর উদ্দেশ্যে তার বাড়ির ছাগলের ঘরের দক্ষিণ–পশ্চিম কোণে আগ্নেয়াস্ত্র মাটির নিচে পুঁতে রাখেন আসামিরা। জিজ্ঞাসাবাদের তারা এ বিষয়টি স্বীকার করলে তাদের আটক করা হয়।

পুলিশ সুপার একরামুল হক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তর করা হবে।

ইএ/ জাকির