দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে বেগম রোকেয়া দিবসে মানববন্ধন আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে বেগম রোকেয়া দিবসে মানববন্ধন আলোচনা সভা
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন

নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মেহেরপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্দোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন: মেহেরপুরে দুর্নীতি বিরোধী দিবস পালিত

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শামীম হাসান। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা সহ বিভিন্ন মহিলা সংগঠনের নেত্রীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জাকির/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।