দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মেহেরপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে। রবিবার (১১ জুন) দুপুরে মেহেরপুর কমিউনিটি সেন্টারে হুইল চেয়ার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে ১৪১ জনের মাঝে বিনামূল্যে ১৩৪ টি হুইল চেয়ার এবং ৭ টি ট্রাই সাইকেল বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম।

 

জাকির হোসেন/এমি/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।