শিরোনাম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালন

মেহেরপুরে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা ও পুরুস্কার বিরতণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, সিভিল সার্জন ডা: জওয়াহেরুল আনাম সিদ্দিকীসহ অন্যন্যরা।

জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

জাকির হোসেন/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।