শিরোনাম
দীপ্ত নিউজ
নির্বাচিত ৩

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে ২৫% ছাড়

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে ২৫% ছাড়
ছবি: সংগৃহীত

প্রবীণ (৬৫ বছর বা তদূর্ধ্ব) নাগরিক ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে একক যাত্রা টিকিটে (এসজেটি) ২৫ শতাংশ বিশেষ ছাড় চালু করতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যা সোমবার (২৫ মে) থেকে কার্যকর হবে।

রবিবার (২৪ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন–৬ এর উপ–প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মেট্রোরেলে সিনিয়র সিটিজেন (৬৫ বছর বা তদূর্ধ্ব) যাত্রীরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।

এছাড়া প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয় আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় সুবিধা পাবেন।

আহসান উল্লাহ শরিফী জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট মেট্রো স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

 

এসএ