শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতির কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বেলা ২টা ২৫ মিনিট থেকে সাময়িক সময়ের মিরপুর–১০, মিরপুর–১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনসমূহে মেট্রো চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএমটিসিএল জানায়, তবে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। বন্ধ স্টেশনসমূহ চালু হলে তাৎক্ষণিক জানানো হবে।

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।