মেজবাউল সাচ্চু’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর মা সাহারা বেগম এর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বাদ মাগরিব কলাবাগান ক্রীড়া চক্র মাঠ প্রাঙ্গণে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগের এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, সহসভাপতি ম আব্দুর রাজ্জাক, আব্দুল আলীম বেপারী, কাজী মোয়াজ্জেম হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর এর বিপুল সংখ্যক নেতাকর্মী ।

এর আগে গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৯টা ৫ মিনিটে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

 

আল / দীপ্ত সংবাদ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More