শিরোনাম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মেক্সিকোতে ট্রাক দুর্ঘটনায় ১০ অভিবাসী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মেক্সিকোতে ট্রাক দুর্ঘটনায় ১০ অভিবাসী নিহত

মেক্সিকোতে কার্গো ট্রাক দুর্ঘটনায় ১০ অভিবাসী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৭ জন।

সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশে মহাসড়কে কার্গো ট্রাক উল্টে অন্তত ১০ কিউবান অভিবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুও রয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা সবাই নারী। গত এক সপ্তাহে এটি অভিবাসী কেন্দ্রিক দ্বিতীয় মারাত্মক দুর্ঘটনা।

ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, ‘ট্রাকের চালক দুর্ঘটনার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। চালক দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যার কারণে তা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।’

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।