শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
পরিবেশ

মিশরে জাতিসংঘ জলবায়ু সম্মেলন ‘কপ-টোয়েন্টি সেভেন’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মিশরে জাতিসংঘ জলবায়ু সম্মেলন ‘কপ-টোয়েন্টি সেভেন’ অনুষ্ঠিত

জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-টোয়েন্টি সেভেন থেকে দুটি খাতে বাংলাদেশ ২৯ দশমিক ৯ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে। মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী জানান, অর্থায়নে গুরুত্ব প্রদান করে সম্মেলনে বাংলাদেশ জাতীয় অভিযোজন পরিকল্পনা উপস্থাপন করে।

মিশরের শার্ম আল-শেখে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-টোয়েন্টি সেভেন অনুষ্ঠিত হয় ৬ থেকে ২০ নভেম্বর। এতে ১১০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেন। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিনিধিদলের সদস্যরা জানান, কপ-টোয়েন্টি সেভেন সম্মেলনে স্বল্পোন্নত দেশ এবং জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন ও ঝুঁকিপূর্ণ দেশের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখে বাংলাদেশ। যার কারণে শিল্পোন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আরও তৎপর হবে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, দেশে কার্বন নিঃসরণের হার খুবই কম। এরপরও যা আছে, তার থেকে ২০ ভাগ কমানোর পরিকল্পনা নেয়া হয়েছে। পরিবেশ ও বায়ু দুষন রোধে মন্ত্রণালয়ের নানা পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, বিভিন্নভাবে অভিযান পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।