শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন

রাজধানীর মিরপুর–১২ নম্বর কালশী রোড এলাকায় একটি কমিউনিটি সেন্টার আগুন লেগেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আশপাশের স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, মিরপুর–১২ এর বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের ছয় তলায় আগুনের সূত্রপাত হয়। ইতোমধ্যে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে। আরও দুটি ইউনিট পথে রয়েছে। কমিউনিটি সেন্টারটি দেশ পলিটেকনিক কলেজের পাশের ভবন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।