শিরোনাম
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন ও এনেক্সের কৌশলগত চুক্তি স্বাক্ষর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মিরপুরে অগ্নিকাণ্ড: আহত ৩ জন জাতীয় বার্নে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মিরপুরে অগ্নিকাণ্ড: আহত ৩ জন জাতীয় বার্নে

রাজধানী মিরপুরের রূপনগর এলাকায় গার্মেন্টস এ কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল পৌনে ৩টার দিকে অসুস্থ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা হলেন– মামুন (৩৫), সোহেল (৩২) ও সুরুজ (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, রূপনগর এলাকা থেকে আহত অবস্থায় তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে সুরুজের শরীরের ২ শতাংশ দগ্ধসহ ইনহ‍্যালেশন ইনজুরি এবং মামুন ও সোহেলের ইনহ‍্যালেশন ইনজুরি রয়েছে।

ডা. শাওন আরও বলেন, বর্তমানে তাদেরকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। তাদের শরীর স্ট্যাবল হলে ছেড়ে দেওয়া হবে।

আহত মামুনের আত্মীয় জোসনা জানান, মামুন ও সোহেল এআর ফ্যাশনে চাকরি করে। মামুন কাটিং মাস্টার হিসেবে এবং সোহেল ফিনিশিং কাজ করে। অন্যদিকে সুরুজ এই গার্মেন্টসে অর্ডার দেওয়া ছিল, সেগুলো কোয়ালিটি চেক করার জন্য এসেছিল।

ফায়ার সার্ভিস সদরদপ্তর, মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কসমিক ফার্মা কোম্পানির কেমিক্যালের গোডাউন ও আরেকটি গার্মেন্টসে আগুন লেগেছে। ৮টি ইউনিট কাজ করে গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন ফায়ার সদস্যরা।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।