শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খেলা

মিনিটে ২০৮ বার ফুটবলে পায়ের টোকা দিয়ে গিনেস বুকে বান্দরবানের প্রেন চ্যাং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিনিটে ২০৮ বার ফুটবলে পায়ের টোকা দিয়ে গিনেস বুকে বান্দরবানের প্রেন চ্যাং

মিনিটে ২০৮ বার ফুটবলে পায়ের টোকা দিয়ে, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন বান্দরবানের প্রেন চ্যাং ম্রো। পাহাড়ি সম্প্রদায়ের মধ্যে, এটিই প্রথম আন্তর্জাতিক রেকর্ড।

প্রেন চ্যং ম্রো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশুনার পাশাপাশি, তার ধ্যান-জ্ঞান ফুটবল। স্কুল জীবন থেকেই ফুটবলে আছে নানা পুরস্কার। স্বপ্ন দেখেন বিশ্বজয়ের।

মোস্ট ফুটবল ট্যাপস ইন ওয়ান মিনিট বা এক মিনিটে সবচেয়ে বেশিবার ফুটবল ট্যাপ করার রেকর্ডটি এতদিন বাংলাদেশের দখলেই ছিলো। এর আগে কুমিল্লার কনক কর্মকার মিনিটে ১৯৭ বার ট্যাপ কোরে গড়েছিলেন বিশ্বরেকর্ড। গত ২৪ এপ্রিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ভিডিও পাঠান প্রেন চ্যং ম্রো। যাচাই বাছাই শেষে, বুধবার তাকে ফিরতি মেইল পাঠায় সংস্থাটি। মেলে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি।

এই সাফল্যে খুশি তার পরিবার, স্বজন ও শিক্ষকরা। ঢাকার বিসিএল ও চট্টগ্রামের প্রিমিয়ার লিগের হয়ে খেলেন প্রেন ম্রো।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।