শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মা দিবসে ছেলের হাতে মা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মা দিবসে ছেলের হাতে মা খুন
অভিযুক্ত ছেলে রাফি (২১)

মা দিবসে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে মাদকাসক্ত ছেলের দাঁয়ের কোপে মায়ের মৃত্যু হয়েছে।

রবিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের মকবুল হুজুরের বাড়িতে দুর্ঘটনা ঘটে।

একই ঘটনায় বাবা ও বোনকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাফি (২১) কে গ্রেপ্তার করেছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবৎ মকবুল হুজুরের বাড়ির মোস্তফার ছেলে মাদকাসক্ত হয়ে নানা অঘটন ঘটিয়ে আসছে। রবিবার রাত ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে ঘরের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে রাফি তার মা লাকি আক্তার (৪০), বাবা মো. মোস্তফা (৪৫) ও বোন সাহারা আক্তার মিথিলা (১৮) কে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক লাকি আক্তারকে মৃত ঘোষণা করে বাকি দুইজনকে ভর্তি করে।

প্রতিবেশী আবুল কালাম জানান, ঠিক কি কারনে আজকে তাদের মধ্যে ঝগড়া হয়েছে তা আমাদের জানা নেই। তবে বেশ কিছুদিন যাবত মোস্তফার মিয়ার ছেলে রাফি পড়াশোনা না করে মাদকের সাথে জড়িয়ে পড়ে বলে শুনেছি।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফয়জুল আজীম বলেন, রাফি নামের ওই ছেলে কুপিয়ে মাকে হত্যা এবং বাবা ও বোনকে গুরুতর আহত করেছে। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত রাফিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ মামুন