
মার্চে ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্লাসিকো

২০২৫ সালের মার্চে অনুষ্ঠিত হবে ব্রাজিল–আর্জেন্টিনার সুপার ক্লাসিকো লড়াই। আগামী ২৬ মার্চে আলবিসেলেস্তাদের মুখোমুখি হবে সেলেসাওরা।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী বছর ছয়টি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথমটি হবে মার্চের ২১ তারিখ কলম্বিয়ার বিপক্ষে। এরপর ৫ জুন ইকুয়েডর, একই মাসের ১০ তারিখ প্যারাগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা। ১০ সেপ্টেম্বর চিলি, আর বিশ্বকাপ বাছাইয়ে বছরের শেষ ম্যাচে ১৫ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। কনমেবল অঞ্চল থেকে ছয়টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে।
সম্প্রতি বাজে সময় পার করছে দরিভাল জুনিয়রের শিষ্যদের অবস্থা এতটাই বেহাল যে ২০২৬ বিশ্বকাপের জায়গা নিশ্চিত করতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। তাই এখনো সুযোগ থাকলেও বেশ সতর্ক থাকতে হবে সেলেসাওদের। এখন পর্যন্ত ১২ ম্যাচ তাদের জয় পাঁচটি । চার হারের বিপরিতে ড্র তিনটি।








