শিরোনাম
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
বিনোদন

মারা গেছেন পূজা চেরীর মা ঝর্ণা রায়

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
মারা গেছেন পূজা চেরীর মা ঝর্ণা রায়

প্রয়াত হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরীর মা ঝর্ণা রায়। রবিবার (২৪ মার্চ) সকাল ১১ টার দিকে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেত্রীর মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

আব্দুল আজিজা বলেন, ঝর্ণা আন্টি (পূজা চেরীর মা) দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। তার ডায়াবেটিসও বেড়ে গিয়েছিল। পূজা চেরী সকলের নিকট তার মায়ের আত্মার শান্তি কামনা করেছেন।

আরও পড়ুন: হঠাৎ ছেলেকে নিয়ে শাকিব খানের বাসায় বুবলী!

জানা গেছে, ঝর্ণা রায় অসুস্থ হওয়ার পর তাকে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার চিকিৎসা চলে বেশ কিছুদিন। সে সময় তাকে ৭ দিন আইসিইউতেও থাকতে হয়। পরে অবস্থার উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানেই আজ সকাল সাড়ে ১১টায় মারা যান তিনি।

মেয়েকে নায়িকা হিসেবে তৈরির পেছনে মায়ের ভূমিকাই বেশি ছিল বলে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন পূজা।

প্রসঙ্গত, পূজা চেরি ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’–এ শিশুশিল্পী হিসেবে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন।

 

সুপ্তি/এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।