শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

মায়ানমার ও ভারত থেকে এলো ৩৭ হাজার টন চাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মায়ানমার ও ভারত থেকে এলো ৩৭ হাজার টন চাল

জি–টু–জি (সরকার থেকে সরকার) চুক্তির আওতায় মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ১৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চালবাহী দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) মিয়ানমার থেকে আসা চালবাহী জাহাজ এমভি এটিএন ভিক্টরি এবং ভারত থেকে আসা চালবাহী জাহাজ এমভি বিএমসি প্যান্ডোরা বন্দরে নোঙর করে।

বুধবার (২৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি এটিএন ভিক্টরি এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি প্যানডোরা জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজে রক্ষিত চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।