দীপ্ত নিউজ
বাংলাদেশ

মানিকগঞ্জে কিশোরীর লাশ উদ্ধার, স্বামী আটক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মানিকগঞ্জে কিশোরীর লাশ উদ্ধার, স্বামী আটক
লাস উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা নয়াপাড়া এলাকা থেকে সামিয়া আক্তার(১৩) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ মার্চ) পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে মর্গে আনা হয়েছে।

বৃহস্পতিবার ( ৯ মার্চ) দুপুর সোয়া ২ টার দিকে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মানবেন্দ্র বালো বিষয়টি নিশ্চিত করেছেন।

সামিয়া আক্তার সিংগাইর উপজেলার নয়াডিঙ্গি এলাকার মো.আলীর মেয়ে।

নিহতের মামা মো.আবুল হাসান জানান, স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত সামিয়া।তবে পরিবারের অমতে ১০ মাস আগে নয়াপাড়া এলাকার রতন মোল্লাকে বিয়ে করে সে।

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, গতকাল রাতে লাশ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কিশোরীর স্বামী রতন মোল্লাকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অনু/দীপ্ত সংবাদ