শিরোনাম
জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মানিকগঞ্জে কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানিকগঞ্জে কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি
কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার জান্নাতুল বাকি কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে।

রবিবার (৩ মার্চ) বেলা ১টার দিকে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২ মার্চ) দিনগত রাতে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরঙ্গাইল গ্রামের জান্নাতুল বাকি কবরস্থান থেকে দৃর্বূত্তরা কঙ্কাল চুরি করে নিয়ে যায় বলে ধারনা করছেন স্থানিয়রা। এর আগেও এই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিলো বলে জানান তারা।

আরও পড়ুন: হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার, চক্রের ২ নারী গ্রেপ্তার

স্থানিয়রা জানান, রবিবার সকালে কবরস্থানের মৃত ব্যক্তির স্বজনের কবর জিয়ারত করতে আসেন। তারা দেখতে পায় কবরস্থানের কবর গুলো খোড়া রয়েছে এবং কবরস্থানের চার পাশে মানুষের শরীরের বিভিন্ন অংশেল কঙ্কাল পরে রয়েছে। তা দেখে তারা চিৎকার করলে আশে পাশের বাড়ির সকলেই কবরস্থানে আসে। পরে তারা পুলিশকে খবর দেয়। এ ঘটনা শুনে ওই কবরস্থানে কবর দেওয়া ব্যক্তিদের স্বজনের এসে কান্নায় ভেঙে পরে।

মহাদেপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাজাহান মিয়া বলেন, খবর পেয়ে কবরস্থানে গিয়ে দেখতে পায় ৮টি কবর খোড়া রয়েছে আরও ১০টি কবর আংশিক খোড়া। তবে সঠিক ভাবে বলা যাচ্ছেনা মোট কত গুলো কঙ্কাল চুরি হয়েছে।

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার বলেন, কতগুলো কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে তা সঠিক ভাবে এখনো জানা যায়নি। তবে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

জাহিদুল/ সুপ্তি/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।