শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন রবিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন রবিবার

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন রবিবার (৩০ জুলাই) বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রী হলে অনুষ্ঠিতব্য এ সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সমাবর্তনে দুই হাজরেরও বেশি গ্র্যাজুয়েট সনদ গ্রহণ করবেন। এ উপলক্ষ্যে সকল গ্রাজুয়েটকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসির সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমিরেটাস ড. এ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
এবারের সমাবর্তনে তিনটি বিভাগে মোট ২০জন গ্রাজুয়েটকে পদক দেয়া হবে। এদের মধ্যে পাঁচজন পাচ্ছেন চ্যান্সেলরস গোল্ড মেডেল, তিনজন চেয়ারম্যানস গোল্ড মেডেল, তিনজন ভাইস- চ্যান্সেলরস গোল্ড মেডেল এবং বিভিন্ন বিভাগ থেকে নয়জন পাচ্ছেন ডিনস গোল্ড মেডেল।
মূল অনুষ্ঠান শুরুর আগে দুপুর আড়াইটার মধ্যে নিবন্ধনকৃত গ্র্যাজুয়েটদের নির্ধারিত আসন গ্রহণ করতে বলা হয়েছে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বাউল শিল্পী ভজন ক্ষ্যাপা ও বিজয় ব্যান্ড।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।