বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনালদো

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অনেকেই ধারণা করেছিলেন, কাতার বিশ্বকাপই হয়তো হবে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বমঞ্চ। বয়স, শারীরিক সক্ষমতা এবং আন্তর্জাতিক ফুটবলের দীর্ঘ পথচলার কারণে সেই ধারণা অমূলকও ছিল না।

কিন্তু মাঠে থাকার নিবেদন, ফুটবলের প্রতি অনন্ত প্রেম এবং বিশ্বকাপের মতো বড় আসরে পারফর্ম করার তীব্র জেদ তাদের আবার ফিরিয়ে এনেছে সবুজ ঘাসে। বুধবার সকালে আর্জেন্টিনার জার্সিতে নিজের ষষ্ঠ বিশ্বকাপের ম্যাচ খেলেছেন মেসি। বাংলাদেশের সময় অনুযায়ী, রাতেই মাঠে নামলেন পর্তুগালের সুপারস্টার রোনালদো। সিআর সেভেনও খেলতে নেমেছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ।

চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মাঠে নেমে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার কীর্তি গড়েছেন লিওনেল মেসি। সেই তালিকায় এবার যোগ দিলেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও। পর্তুগালের জার্সিতে মাঠে নেমে তিনিও ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য অর্জনের অংশ হয়ে গেলেন।

ছয়টি বিশ্বকাপে নাম লেখানোর কৃতিত্ব অবশ্য আরও একজনের আছে। মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া ছয়টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন। তবে ২০০৬ ও ২০১০ আসরে তিনি মাঠে নামার সুযোগ পাননি। ফলে বিশ্বকাপে প্রকৃত অংশগ্রহণের বিচারে মেসি ও রোনালদোর অর্জন আরও বেশি আলোচিত হচ্ছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More