শিরোনাম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় প্রথম মনোনয়ন জমা দিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় প্রথম মনোনয়ন জমা দিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরায় প্রথম মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ কংগ্রেস এর চেয়ারম্যান এ্যাড.কাজি রেজাউল ইসলাম।

মঙ্গলবার (১১ নভেম্বর) মাগুরা ১ ও ২ আসনে সংসদ সদস্য প্রার্থীতার জন্য মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু নাসের বেগ এর নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি। বাংলাদেশ কংগ্রেস এর নির্বাচনী প্রতীক ডাব।

এদিকে একই দিনে সদর উপজেলা পরিষদ থেকে সরকারি রিটার্নিং অফিসার মোঃ মিজানুর রহমানের কাছ থেকে মাগুরা–১ আসনে জাতীয় পার্টির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুস সায়েফিন সাঈফ।

মনোনয়নপত্র জমা দিয়ে বাংলাদেশ কংগ্রেস এর চেয়ারম্যান এ্যাড.কাজি রেজাউল ইসলাম বলেন, আমরা নতুন নিবন্ধিত রাজনৈতিক দল। আমাদের মার্কা (দলীয় পতিক) পরিচিতির জন্যই এবার নির্বাচনে আসা। নির্বাচন কমিশনের সঙ্গে ইতিমধ্যে আমরা সংলাপ করেছি। তারা নির্বাচন সুস্থ হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সুষ্ঠ নির্বাচন না হলে আমরা নির্বাচন বয়কট করতে পারি।

মনোনয়নপত্র সংগ্রহ কালে জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুস সায়েফিন সাঈফ বলেন, আজ আমি মাগুরা–১ আসনে জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। ইনশাআল্লাহ আমি আশাবাদী মাগুরা–১ আসনের জনগণ বিগত দিনে যেমন আমার পিতা অ্যাডভোকেট হাসান সিরাজ সুজার সাথে ছিলেন, একইভাবে মাগুরা এক আসনের মানুষ আমার সাথে থাকবেন লাঙ্গলের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমরা মাগুরার মানুষের জন্য জয়ের মাধ্যমে আমরা ভালো কিছু উপহার দিতে পারব।

 

শ্রাবণ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ