শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

মাংসে অরুচি? স্বাদ বদলাতে মাছের তন্দুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মাংসে অরুচি? স্বাদ বদলাতে মাছের তন্দুরি

শীতের সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দেওয়ার সঙ্গে খাওয়াদাওয়ার আয়োজনে মাংস-পোলাও তো অনেক হল। তাই একঘেয়েমি কাটাতে এ বার বেছে নিতে পারেন মাছ। বন্ধুদের পানীয়ের সঙ্গে ঝাল ঝাল কিছু খাওয়াতে চাইলে মুখরোচক খাবার হিসেবে বানিয়ে নিতে পারেন পমফ্রেট মাছের তন্দুরি।

উপকরণ:

১। পমফ্রেট মাছ: ২টি

২। আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ

৩। হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ

৪। লেবুর রস: ১ চা চামচ

৫। কাঁচালঙ্কা বাটা: তিন টেবিল চামচ

৬। টক দই: ১/২ কাপ

৭। গরমমশলা গুঁড়ো: ১/২ চা চামচ

৮। সাদা তেল, নুন, চাটমশলা, মাখন: পরিমাণ মতো

৯। বেসন: ২ টেবিল চামচ

১০। ধনেপাতা: ঐচ্ছিক

মাছের তন্দুরি

কিভাবে রান্না করবেন>

১। প্রথমে মাছগুলি ধুয়ে দু’পিঠে ছুরি দিয়ে অল্প করে চিরে নিন, যাতে মশলা ভিতরে ঢুকতে পারে। এ বার একটি পাত্রে আদা-রসুন বাটা, পাতিলেবুর রস ও লঙ্কা গুঁড়ো নিয়ে ভাল করে মিশিয়ে নিন। তাতে দিয়ে দিন পরিমাণ মতো নুন। মাছের উপর এই মিশ্রণ ভাল করে মাখিয়ে ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে। তবে গোটা মিশ্রণটি লাগিয়ে ফেলবেন না।

২। ১ ঘণ্টা পর ফ্রিজ থেকে মাছ বার করে আরও এক বার মশলা মাখিয়ে নিন। তার পর আবার ফ্রিজে ঢুকিয়ে দিন মাছ।

৩। অন্য একটি বাটিতে দই, কাঁচালঙ্কা বাটা, লেবুর রস, গরমমশলা গুঁড়ো এবং নামমাত্র বেসন দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ফ্রিজ থেকে বার করার পর এই মিশ্রণটি মাছের দু’পিঠে মাখিয়ে নিয়ে বেকিং ট্রেতে রাখুন। একটি তুলি দিয়ে মাছের গায়ে সামান্য তেল মাখিয়ে দিন।

৪। অভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মাছগুলি রেখে ৪ মিনিট রোস্ট করুন। ২ মিনিট রেখে ২০০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আরও ৩ মিনিট রোস্ট করুন।

৫। মাছ অভেন থেকে বার করে একটি উঁচু কানার পাত্রে সেগুলিকে রাখুন। এ বার একটি ছোট পাত্রে এক টুকরো গরম কয়লার টুকরো রেখে উপরে ঢাকা দিয়ে দিন। ১ মিনিট পর বার করে পরিবেশন করুন। খাওয়ার আগে মাছের উপর চাটমশলা ও ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন।