শিরোনাম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মরক্কোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ হাজার ছুঁই ছুঁই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মরক্কোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ হাজার ছুঁই ছুঁই

প্রাণঘাতী ভূমিকম্পে মরক্কোতে নিহতের সংখ্যা ৩ হাজার ছুঁই ছুঁই। এখনো পর্যন্ত সেখানে প্রায় ২ হাজার ৯০০ জন মানুষ নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহতের সংখ্যা ছাড়িয়েছে আড়াই হাজার।

সোমবার (১১ সেপ্টেম্বর) ভয়াবহ এই ভূ–কম্পনের পর মরক্কোর বেশ কয়েকটি অঞ্চলের গ্রামবাসী টানা চতুর্থ রাত ঘরের বাইরে খোলা আকাশের নিচে কাটিয়েছেন বলে খবর এসেছে। (খবর এএফপির)

দেশটিতে আঘাত হানা সবচেয়ে বড় এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী তা প্রায় ২৯০০ জনে উপনীত হয়েছে। এছাড়া, হতাহতদের উদ্ধারসহ জীবিতদের খুঁজে বের করার জন্য মরক্কোর প্রচেষ্টায় যোগ দিয়েছে স্পেন, ব্রিটেন ও কাতারের অনুসন্ধানকারী দল।

এছাড়া ভূমিকম্প আঘাত হানা অঞ্চলের বেশিরভাগই দুর্গম হওয়ায় নিখোঁজ মানুষের কোনও পরিসংখ্যান প্রকাশ করেনি দেশটির কর্তৃপক্ষ।

গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে উত্তর আফ্রিকার এই দেশটির আঘাত হানা সবচেয়ে বড় এই ভূমিকম্পে মৃতের সংখ্যা এটাই সবচেয়ে বেশি এবং ভয়াবহ।

প্রসঙ্গত,গত শুক্রবার গভীর রাতে মরক্কোর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ওই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে এটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় রাত ১১.১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানার পর লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।