শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজনীতি

মধ‍্যম আয়ের দেশ হওয়া থেকে সরে আসার আহ্বান: এবি পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মধ‍্যম আয়ের দেশ হওয়া থেকে সরে আসার আহ্বান: এবি পার্টি

প্রত্যাশা অনুযায়ী বিনিয়োগ সম্মেলনের সাফল‍্য অর্জিত না হলে তা দুঃখজনক হবে। মধ‍্যম আয়ের দেশ হওয়ার পরিকল্পনা থেকে আমাদের সরে আসতে হবে। অন্যথায় বিনিয়োগ সম্মেলনের সুবিধা বাংলাদেশ পাবে না এমন মন্তব্য করেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

রবিবার (১৩ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, বিগত সরকার বিভিন্ন মিথ‍্যা ও কাল্পনিক তথ্য উপাত্তের ওপর ভিত্তি করে অনুন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার পরিকল্পনা দিয়েছিল। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে অর্থনীতির মেরুদন্ড ভেঙে যাবে। গত কয়েক যুগ ধরে করবিহীন যে সুবিধা পাওয়া যাচ্ছে তা হারিয়ে ফেলব। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ বানিজ্য ও বিনিয়োগে যে উপযোগী ও প্রতিযোগীতামুলক অবস্থানে রয়েছে তাও আর থাকবে না। দেশি–বিদেশি বিনিয়োগকারীরা স্থানীয় বাজার থেকে মুখ ফিরিয়ে নেবে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি ও বাণিজ্যের স্বচ্ছতার স্বার্থে প্রাসঙ্গিক সকল পরিসংখ‍্যান যাচাই বাছাই করে পুনঃপ্রকাশ করা জরুরি। মোট জনসংখ‍্যা, জিডিপির পরিমান, মাথাপিছু গড় আয় ও আয়ু, বাৎসরিক প্রবৃদ্ধি দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী জনগোষ্ঠী, শিক্ষা ও দক্ষতার হার, ক্রয়ক্ষমতা সম্পন্ন দেশীয় বাজারের পরিধি, রিজার্ভ ও ঋণের পরিমান, বৈশ্বিক ক্রেডিট রেটিং ইত্যাদির বিনিয়োগকারীদের জন‍্য প্রকাশ করা আবশ‍্যক। যাতে তারা ভেবেচিন্তে সঠিক ও কার্যকর সিদ্ধান্ত নিতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া, অ‍্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, কেন্দ্রীয় নেতা সেলিম খান, হাজরা মেহজাবিন, আজাদুল ইসলাম আজাদ, আমেনা বেগম, জিল্লুল্লাহিল বাকী আফলাতুন, আব্দুল কাদের মুন্সি, হাবিব মিয়াজী, নজরুল ইসলাম কামরুল প্রমূখ।

ইএ/দীপ্ত নিউজ