শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত

সাতক্ষীরায় মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দেশবাসীর মঙ্গল কামনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে জেলা কালেক্টরেট চত্বরে জাতীয় সঙ্গীত ও বৈশাখী সঙ্গীত পরিবেশন শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

বর্ণাঢ্য এই মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়।

সেখানে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ–পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিঞ্চুপদ পাল, জেলা সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা– তুজ– জোহরা, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামসহ বিভিন্ন স্কলি কলেজের শিক্ষার্থী ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগন।

আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহনকারী, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন।

আফ/দীপ্ত সংবাদ