
মঙ্গলবার ৭টি এলাকায় দিনভর বিদ্যুৎ থাকবে না

ট্রান্সফরমার জরুরি মেরামত, বিতরণ লাইনে কাজ এবং গাছের ডালপালা কাটার জন্য মঙ্গলবার (২৮ অক্টোবর) সিলেট জেলার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রবিবার (২৬ অক্টোবর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি ফিডার আওতাধীন সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা ও এমসি কলেজ এবং এর সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
এসএ








