শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

সিলেট নগরীর কয়েকটি এলাকায় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ, সিলেট–২’র নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিতরণ লাইন ও ট্রান্সফরমারের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ এবং রাইট অফ ওয়ে বরাবর গাছপালা কর্তনের জন্য এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো—সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা ও এমসি কলেজের আশপাশের এলাকা।

বিউবো কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ সম্পন্ন হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছে।