শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মঙ্গলবার দুই কর্মসূচি দিল জাতীয় নাগরিক পার্টি

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মঙ্গলবার দুই কর্মসূচি দিল জাতীয় নাগরিক পার্টি

 

২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ২১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি শনিবার (১ মার্চ) প্রকাশ পেয়েছে। এবার মঙ্গলবার (৪ মার্চ) দুই কর্মসূচি ঘোষণা করেছে নতুন দলটি।

সোমবার (৩ মার্চ) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে এনসিপি নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। আর শ্রদ্ধা নিবেদন শেষে তারা রাজধানী রায়েরবাজারে সকাল ১০টায় চব্বিশের ছাত্র–জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন।

দুই কর্মসূচিতেই এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

এসএ