শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা

 

দরজায় কড়া নাড়ছে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ। সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় আটলান্টিক ও ক্যারিবিয়ান পাড়ে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা হবে।

সোমবার (১৩ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিডিয়া বিভাগ এ তথ্যটি নিশ্চিত করেছে।

বিসিবি’র সূত্র জানিয়েছে, মূলত দল ঘোষণা প্রক্রিয়ায় বাধা এসেছে তাসকিন আহমেদের জন্য। তার অপ্রত্যাশিত ইনজুরির কারণেই দল ঘোষণায় বিলম্ব।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘তাসকিনের রিপোর্ট এখনো হাতে পাইনি। হাতে পেলেই বিস্তারিত জানানো হবে। রিপোর্ট না দেখা পর্যন্ত আসলে বলা যাচ্ছে না কি অবস্থা।‘

উল্লেখ্য, বিশ্বকাপে এবারের আসরে গ্রুপ ডি–তে রয়েছে বাংলাদেশ। সেখানে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে টাইগাররা।

প্রসঙ্গত, আগামী ১ জুন থেকে শুরু হবে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।

 

এসএ/দীপ্ত সংবাদ