শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
জাতীয়

ভোটে বাধা ও বাধ্য করা মানবাধিকার লঙ্ঘন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভোটে বাধা ও বাধ্য করা মানবাধিকার লঙ্ঘন
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ।

 

ভোট দিতে বাধা দেয়া ও কাউকে দিতে বাধ্য করা দুটোই মানবাধিকারের লঙ্ঘন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে একথা জানান, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ।

১৭টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, তাহলে এটি কি নিরপেক্ষ থাকলো এমন প্রশ্নের জবাবে কামাল উদ্দিন আহমেদ বলেন, সাংবিধানিক দায়িত্ব হিসেবে নির্বাচন করতে হয়। প্রত্যেকেরই অধিকার রয়েছে নির্বাচন করা এবং নির্বাচিত হওয়া। কেউ যদি নির্বাচন না করতে চান তাহলে তিনি অধিকারটি রাখলেন না।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ভোট দেওয়া এবং ভোট অংশগ্রহণ করা একটি অধিকার। ভোট না দেওয়া এবং ভোটে অংশগ্রহণ না করাও একটা অধিকার।

ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে উদ্যোগ নিতে কমিশনকে আহ্বান জানিয়েছে মানবাধিকার কমিশন। একইসঙ্গে ভোট দেয়ার পর সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের ওপর যাতে কোনো সহিংসতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

বৈঠকে মানবাধিকার কমিশনের আট সদস্যের প্রতিনিধি দল, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), অন্য নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশগুলোর সাথে একমত ইসি।

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এসএ/দীপ্ত নিউজ